জানা গেছে, রামচন্দুপুর গ্রামের মতিলাল দেবনাথের ছেলে চা দোকানি গোবিন্দ দেবনাথ গত মঙ্গলবার রাতে প্রতিবেশী এক কিশোরীকে (১৩) ধর্ষণ করেন। স্থানীয় একটি বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ওই কিশোরী ঘটনার সময় ঘরে একা ছিল। এ ঘটনায় ছাত্রীর মা তৃপ্তি রানী বাদী হয়ে বৃহস্পতিবার থানায় মামলা দায়ের করেছেন। মামলার আসামি চা দোকানি গোবিন্দ দেবনাথকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ।
এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, নির্যাতিতা কিশোরী বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে। আসামিকে গ্রেফতার করা হয়েছে।
.png)