ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নড়াইলে কলেজছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: ২১:১৪, ১১ অক্টোবর ২০২৩
নড়াইলে কলেজছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার
ফাইল ফটো

নড়াইল শহরের ভওয়াখালীস্থ নার্সিং কলেজের পাশের ভাড়া বাসা থেকে যুবরাজ দাস (২১) নামে এক কলেজছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে লাশটি উদ্ধার করা হয়।

মৃত যুবরাজ সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের হোগলাডাঙ্গা গ্রামের গোপাল দাসের ছেলে ও শহরের ভওয়াখালীস্থ নার্সিং কলেজের ১ম বর্ষের ছাত্র ছিলেন।

পুলিশ জানায়, যুবরাজ দাস ও তার ৪ সহপাঠী মিলে কলেজের পাশের একটি বাসভবনে ফ্ল্যাট ভাড়া নিয়ে পড়াশোনা করতেন। বুধবার দুপুরে যুবরাজের বন্ধুরা বাসায় ফিরে রুমের দরজা বন্ধ পান। ডাকাডাকি করে না পেয়ে তারা থানায় খবর দিলে পুলিশ এসে রুমের দরজা ভেঙে ঝুলন্ত লাশ দেখতে পায়। পরে লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়।

Advertisement

নড়াইল সদর থানার ওসি ওবাইদুর রহমান জানান, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: নড়াইল মরদেহ
লিংক সফলভাবে কপি হয়েছে!