বুধবার সকালে বাড়ি থেকে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়। মৃত সুমী আক্তার উপজেলার দলগ্রাম ইউনিয়নের পশুরামপাড়া এলাকার উসমান আলীর মেয়ে এবং চাপারহাট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।
জানা যায়, প্রতিদিনের মতো সুমী মঙ্গলবার রাতে খাওয়া শেষ করে তার বিছানায় ঘুমিয়ে পড়ে। পরে একটি বিষাক্ত সাপ তার ডান হাতের আঙুলে ছোবল দেয়। পরে তার চিৎকারে পরিবারের লোকজন ছুটে আসে। পরিবারের লোকজন তাকে ঝাড়ফুঁকের মাধ্যমে সুস্থ করার চেষ্টা করেন। অবস্থার অবনতি হলে সকালে সুমীকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।
.png)
দলগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।