ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নদীর চরে পড়েছিল যুবকের হাত-পা বাঁধা মরদেহ

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৩৭, ৮ অক্টোবর ২০২৩
নদীর চরে পড়েছিল যুবকের হাত-পা বাঁধা মরদেহ
ফাইল ফটো

খুলনার রূপসা উপজেলার আঠারোবেকী নদীর চর থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার আলাইপুর এলাকার নদীর চর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন রূপসা থানার ওসি মো. শাহিন। তিনি জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। যুবকের পরিহিত লুঙ্গি দিয়ে তার হাত-পা ও গলায় ফাঁস দেওয়া ছিল। মরদেহের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও পুলিশের অপরাধ বিভাগ (সিআইডি)। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!