সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের ডেঙ্গু সংক্রান্ত নিয়মিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বর্তমানে বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬৩ জন চিকিৎসা নিচ্ছেন।
এছাড়া বিভিন্ন সময়ে ৮৫ জনকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র রেফার্ড করা হয়েছে। এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৬৯৯ জন। জেলায় এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৫৫ জন। মারা গেছেন ৮ জন।
.png)
এদিকে, ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৬ সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি হন কালিগঞ্জের গোলাম। সকালে তিনি মারা যান।