বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ রেলস্টেশনের মাস্টার মিজানুর রহমান।
জানা গেছে, বৃহস্পতিবার (৫ অক্টোবর) থেকে টানা বৃষ্টিপাতের কারণে কিশোরগঞ্জ সদর উপজেলার কাননিকা এলাকায় প্রায় এক কিলোমিটার রেললাইন পানিতে তলিয়ে যায়। এতে চট্টগ্রাম থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে ছেড়ে আসা নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেন আটকা পড়ে। পরে ট্রেনটি বিকেলে ময়মনসিংহের উদ্দেশ্যে ছেড়ে যায়। এরপরে চট্টগ্রাম থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে ছেড়ে আসা বিজয় এক্সপ্রেসটিও ছেড়ে যায়।
.png)
কিশোরগঞ্জ রেলস্টেশনের মাস্টার মিজানুর রহমান জানান, বিকেলের দিকে লাইন থেকে পানি কিছুটা নেমে যাওয়ায় কিশোরগঞ্জ শহরের আজিম উদ্দিন স্কুলের পাশে আটকা পড়া ট্রেনটি ময়মনসিংহের উদ্দেশ্যে ছেড়ে যায়। তবে লাইনে পানি থাকায় ট্রেনের গতি কমিয়ে দেওয়া হয়েছে।