সোমবার দুপুর সোয়া ১টার দিকে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সামনে খুলনাগামী নকশীকাঁথা ট্রেনের মাঝের একটি বগি লাইনচ্যুত হয়।
রাজবাড়ী রেলওয়ে স্টেশনের তত্ত্বাবধায়ক তন্ময় দত্ত জানান, গোয়ালন্দ ঘাট থেকে ছেড়ে আসা খুলনাগামী নকশীকাঁথা ট্রেনটি দুপুর সোয়া ১টার দিকে স্টেশন ছেড়ে কিছু দূর আসার পর মাঝের একটি বগি লাইনচ্যুত হয়। ইঞ্জিন সামনের দুইটি বগি নিয়ে রাজবাড়ী এসেছে।
.png)
তিনি আরো জানান, লাইনচ্যুত বগিটি উদ্ধারের জন্য রেলওয়ে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছে। আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।