বুধবার ভোরে রহিমা বেগম নামে ঐ গৃহবধূর মৃত্যু হয়। তিনি নগরীর বোসপাড়া কালীপুকুর এলাকার বাসিন্দা ছিলেন।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফএম শামীম আহাম্মদ জানান, রহিমা বেগম ঢাকায় ছিলেন। সম্প্রতি তিনি রাজশাহীতে এসেছেন। জ্বর নিয়ে গত সোমবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তার শারীরিক অবস্থার অবনতি হলে মঙ্গলবার তাকে হাসপাতালের আইসিইউতে পাঠানো হয়। বুধবার ভোরে তার মৃত্যু হয়।
.png)
এ নিয়ে চলতি বছর রামেক হাসপাতালে ১২ জন ডেঙ্গুরোগীর মৃত্যু হলো। বর্তমানে হাসপাতালে ১৫৮ জন ডেঙ্গুরোগী ভর্তি রয়েছেন।