মঙ্গলবার সকাল ১০টার দিকে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দেবব্রত দাশ ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাফিজুর রহমান এ অভিযান পরিচালনা করেন।
দুই ঘণ্টাব্যাপী এ অভিযান পরিচালনায় সহযোগিতা করেন নোয়াখালী গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী সাদ মোহাম্মদ আন্দালিব ও সুধারাম মডেল থানার একদল পুলিশ।
.png)
খোঁজ জানা যায়, হকার্স মার্কেটের ক্ষুদ্র ব্যবসায়ীদের পুনর্বাসনের নামে জেলা প্রশাসনের আদেশ অমান্য করে গণপূর্ত বিভাগের শতকোটি টাকার সরকারি জায়গায় নোয়াখালী ক্ষুদ্র হকার্স সমবায় সমিতি লিমেটেডের সভাপতি একরাম উল্যাহর তদারকিতে মার্কেট নির্মাণের কাজ চালানো হয়।
খবর পেয়ে গত ১১ সেপ্টেম্বর ঘটনাস্থলে অভিযান চালান জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। কিন্তু জেলা প্রশাসনের কর্মকর্তারা চলে যাওয়ার তারা পুনরায় কাজ শুরু করেন। এরপর জেলা প্রশাসন মঙ্গলবার দ্বিতীয় দফায় অভিযান চালিয়ে এ জায়গা দখলমুক্ত করেন।
এ বিষয়ে নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বলেন, জায়গা আমাদের দখলেই ছিল। অবৈধ ঘরগুলো উচ্ছেদ করে দেওয়া হয়েছে।