ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গাজীপুরে টেক্সটাইল গোডাউনে আগুন

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৪৮, ২ অক্টোবর ২০২৩
গাজীপুরে টেক্সটাইল গোডাউনে আগুন
ফাইল ফটো

গাজীপুরের শরীফপুর এলাকায় একটি টেক্সটাইল কারখানায় আগুন লেগেছে। আগুনে পড়ে গেছে গোডাউনের মালামাল ও ১৫টি বসত ঘর। পরে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। 

সোমবার সকালে এ তথ্য জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের ওয়্যারহাউজ ইন্সপেক্টর (মিডিয়া সেল) মো. আনোয়ারুল ইসলাম। এর আগে, সোমবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।

তিনি বলেন, সোমবার ভোরে গাজীপুরের গাছা এলাকার কলম্বিয়া রোডে ইউনি ম্যাক্স টেক্সটাইলের টিনশেড গোডাউন ও পাশের টিনশেড বাসায় আগুন লাগে। ৩টা ৪৫ মিনিটে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। গাজীপুর ও টঙ্গী ফায়ার স্টেশনের ছয়টি ইউনিট কাজ করে।

Advertisement

তিনি আরও বলেন, ভোর ৪টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আর ৬টা ৪০ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের কারণ, ক্ষতি ও উদ্ধারের পরিমাণ তদন্তের পর জানা যাবে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!