বুধবার ভোর সাড়ে ৫টার দিকে জিরানি এলাকার নবী টেক্সটাইল নামে কারখানার দ্বিতীয় তলায় এ অগ্নিকাণ্ড ঘটে।।
বিষয়টি নিশ্চিত করেছেন ডিইপিজেড ফায়ার সার্ভিসের ফায়ার লিডার আনোয়ার হোসেন।
.png)
তিনি বলেন, ভোরে জিরানি এলাকার নবী টেক্সটাইল পাঁচতলা কারখানার দ্বিতীয় তলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। তবে ততক্ষণে কারখানার ভেতরে মজুদ রাখা গুডস আইটেম ও যন্ত্রাংশ পুড়ে যায়। বর্তমানে আগুন পুরোপুরিভাবে নিয়ন্ত্রণে এসেছে। তবে তাৎক্ষণিক অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।