ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বেনাপোল বন্দর দিয়ে এলো ২০১ মেট্রিক টন পেঁয়াজ

বেনাপোল  প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২৫, ১ অক্টোবর ২০২৩
বেনাপোল বন্দর দিয়ে এলো ২০১ মেট্রিক টন পেঁয়াজ
ছবি: ডেইলি বাংলাদেশ

যশোরের বেনাপোল বন্দর দিয়ে টিসিবি’র জন্য ২০১ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করেছে সরকার। শনিবার সন্ধ্যায় প্রথম চালানে ঐ বন্দর দিয়ে এ পেঁয়াজ আমদানি করা হয়।

জানা গেছে, প্রতিকেজি পেঁয়াজ আমদানি খরচ ৫৫ টাকা পড়লেও অর্ধেক মূল্যের বেশি ভর্তুকি দিয়ে এসব পেঁয়াজ ফ্যামেলি কার্ডের মাধ্যমে নিম্ন আয়ের মানুষের কাছে বিক্রি করবে সরকার। দ্রুত যাতে পেঁয়াজ বন্দর থেকে ছাড় হয় সবধরনের সহযোগিতা করছে বেনাপোল কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষ।

টিসিবি সূত্রে জানা গেছে, নিম্ন আয়ের মানুষের কিছুটা স্বস্তি দিতে গত কয়েক বছর ধরে দেশের এক কোটি এক লাখ পরিবারের কাছে কম মূল্যে নিত্য প্রয়োজনীয় খাদ্য বিক্রি করে আসছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ‘ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)’। খাদ্য দ্রব্যের মধ্যে রয়েছে প্রত্যেক পরিবারের জন্য দুই কেজি পেঁয়াজ, এক কেজি চিনি, দুই কেজি মসুর ডাল, দুই লিটার সয়াবিন তেল ও পাঁচ কেজি চাল।

Advertisement

সরকার কর্তৃক প্রদেয় ফ্যামেলি কার্ডধারী এক সদস্য বলেন, সরকারিভাবে আমদানি পেঁয়াজ কম দামে কিনতে পারবো, এই ভেবে ভালো লাগছে।

বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক আব্দুল জলিল জানান, দ্রুত যাতে টিসিবি’র পেঁয়াজ বন্দর থেকে ছাড় হয় ২৪ ঘণ্টা বন্দর সচল রেখে কাজ করা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: বেনাপোল
লিংক সফলভাবে কপি হয়েছে!