ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

অনলাইনে চোরাই মোটরসাইকেল বেচতে গিয়ে ধরা ৪

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫১, ৩০ সেপ্টেম্বর ২০২৩
অনলাইনে চোরাই মোটরসাইকেল বেচতে গিয়ে ধরা ৪
ছবি: ডেইলি বাংলাদেশ

চট্টগ্রামের সীতাকুণ্ডে অভিযান চালিয়ে পাঁচটি চোরাই মোটরসাইকেলসহ চারজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শনিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশের ওসি নুর আহমদ।

এর আগে, শুক্রবার রাতে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের বোয়ালিয়ারকুল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- হাসান মাহমুদ রুবেল, মো. জাফরুল মনির, কাইয়ুম মাহমুদ ও তৌহিদুল আলম তারেক।

এ বিষয়ে ওসি নুর আহমদ বলেন, বোয়ালিয়ারকুল এলাকার জাহিদ নামে এক যুবক দীর্ঘদিন ধরে চট্টগ্রাম নগরী ও জেলার বিভিন্ন স্থান থেকে মোটরসাইকেল চুরি করে তা দেশের বিভিন্ন দুর্গম এলাকায় বিক্রি করে আসছিলেন। একমাস ধরে তাকে গ্রেফতারে কাজ করছিলাম আমরা। এর মধ্যে জাহিদ সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি মোটরসাইকেল বিক্রির বিজ্ঞাপন দিলে আমরা দু’জন লোককে ক্রেতা সাজিয়ে তাকে ধরার পরিকল্পনা করি। তবে জাহিদের দেওয়া স্থানে অভিযান চালিয়ে আমরা পাঁচটি চেরাই মোটরসাইকেলসহ তার চার সহযোগীকে গ্রেফতার করতে পারলেও তিনি পালিয়ে যান।

Advertisement

ওসি বলেন, এ ঘটনায় সীতাকুণ্ড থানায় মামলা হয়েছে। চারজনকে ঐ মামলায় গ্রেফতার দেখিয়ে শনিবার আদালতে পাঠানো হয়েছে। এছাড়া জাহিদকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!