শনিবার সকালে দুর্গাপুর-শ্যামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ঝানজাইল এলাকায় অভিযান চালিয়ে চিনির এই চালান আটক করে পুলিশ। আটককৃত ব্যক্তি মো. ওবায়দুল্লা হক নরসিংদী জেলার মনোহরদী উপজেলার কাদিগাটা গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, ভারত থেকে চোরাই পথে এনে ওই চিনি দেশীয় কোম্পানির চিনির বস্তায় ভর্তি করে দেশের বিভিন্ন স্থানে পাচার করা হয়। অবৈধভাবে চোরাই পথে আনা চিনি পাচার হচ্ছে; এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি কার্গো ট্রাকের ভেতরে ৫৫ বস্তা চিনি আটক করা হয়। আটক করা চিনির বর্তমান বাজার মূল্য ২ লাখ ৯৭ হাজার টাকা।
.png)
দুর্গাপুর থানার এসআই মো. আব্বাস আলী জানান, ভারত থেকে চোরাই পথে চিনির বস্তাগুলো আনা হয়েছে। আইনি কার্যক্রম শেষে আদালতে পাঠানো হবে।