ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মামাবাড়িতে যাচ্ছিল স্কুলছাত্রী, তুলে নিয়ে মাছের ঘেরে গণধর্ষণ

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৪:০২, ৩০ সেপ্টেম্বর ২০২৩
মামাবাড়িতে যাচ্ছিল স্কুলছাত্রী, তুলে নিয়ে মাছের ঘেরে গণধর্ষণ
ফাইল ছবি

বাগেরহাটের রামপাল উপজেলায় ১৪ বছর বয়সী এক স্কুলছাত্রীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে রামপাল থানার বড় দূর্গাপুর পুটিমারি গ্রামের স্থানীয় পলাশের ঘেরের টংঘরে ওই সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে। পুলিশ রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত ৩ জনের মধ্যে রাকিব হোসেন সজল (২৫) ও রাসেল শেখ (২৬) নামে দুই যুবককে আটক করেছে।

আটক রাসেল শেখ উপজেলার পাড়গোবিন্দপুর গ্রামের ফরহাদ শেখের ছেলে ও রাকিব হোসেন সজল কালেখার গ্রামের আজমল হোসেনের ছেলে এবং অপর অভিযুক্ত রহমত (২৬) নামের যুবক পলাতক রয়েছে।

Advertisement

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী ইন্সপেক্টর বাবুল আক্তার।

তিনি জানান, রামপাল উপজেলার ফয়লাহাট কামাল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির এই ছাত্রী তার মামা বাড়িতে যাচ্ছিলো। পথে খুলনা-মোংলা মহাসড়কের রনসেন মোড় থেকে রহমত ও রাসেল শেখ ওই ছাত্রীকে মোটরসাইকেলে একটি মাছের ঘেরের টং ঘরে নিয়ে যান।

সেখানে পূর্বে থেকে অবস্থান করা রাকিব হোসেন সজলকে সঙ্গে নিয়ে ৩ যুবক ধর্ষণ করেন। ধর্ষণ শেষে সন্ধ্যা ৭টার দিকে মাহিন্দ্রায় ছাত্রীকে তার নিজ বাড়িতে পাঠিয়ে দেন। এ ঘটনায় পুলিশ দুইজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান এ কর্মকর্তা।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: গণধর্ষণ
লিংক সফলভাবে কপি হয়েছে!