ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল ২ নির্মাণ শ্রমিকের

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ১২:৪৬, ৩০ সেপ্টেম্বর ২০২৩
সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল ২ নির্মাণ শ্রমিকের
ছবি: ডেইলি বাংলাদেশ

ফেনীর ছাগলনাইয়া পৌর এলাকায় সেপটিক ট্যাংকের গ্যাসে আক্রান্ত হয়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার ভোরে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের থানা পাড়ায় এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- খাগড়াছড়ি জেলার রামগড় থানার রামগড় করইয়া বাগান এলাকার ছেরাজুল হকের ছেলে মাইন উদ্দিন ও বাগেরহাট জেলার কচুয়া থানার সাংদিয়া গ্রামের রবীন্দ্র দাসের ছেলে বিকাশ চন্দ্র দাস।

স্বজন ও স্থানীয়রা জানায, বৃহস্পতিবার বিকেল থেকে তাদের খোঁজ পাওয়া যাচ্ছিল না। শনিবার সকালে নির্মাণাধীন ভবনের আশপাশে খোঁজ করতে এলে দেখতে পাওয়া যায় তাদের মরদেহ সেপটিক ট্যাংকের ভেতরে পড়ে আছে। এ সময় চিৎকার করলে আশপাশের মানুষ ছুটে আসেন। পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে সেপটিক ট্যাংক ভেঙে তাদের উদ্ধার করেন। পরে ছাগলাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

Advertisement

ছাগলনাইয়া, ফুলগাজী, পরশুরামের সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. ওয়ালী উল্লাহ জানান, প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, একজন শ্রমিক সেন্টারিং খোলার জন্য নিচে নামলে সেখানে গ্যাসে আক্রান্ত হয়ে অজ্ঞান হয়ে পড়েন। এ সময় আরেকজন শ্রমিক তাকে উদ্ধার করার জন্য নামলে তিনিও গ্যাসে আক্রান্ত হয়ে অজ্ঞান হয়ে সেখানে থাকা পানিতে ডুবে মৃত্যুবরণ করেন। তারপরেও আমরা পুরো বিষয়টি তদন্ত করছি। পাশাপাশি ময়নাতদন্তের মাধ্যমে আসল ঘটনাটি উদঘাটন করা হবে। সেপটিক ট্যাংক ভেঙে লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!