ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে বজ্রপাতে দু’জন নিথর

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২৭, ২৯ সেপ্টেম্বর ২০২৩
আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে বজ্রপাতে দু’জন নিথর
বজ্রপাত- ফাইল ফটো

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বজ্রপাতে দুই নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন।

শুক্রবার বিকেল ৫টার দিকে মাধবপুর উপজেলার শিমুলঘর গ্রামের এ ঘটনা ঘটে। মৃতরা হলেন- উপজেলার শিমুলঘর গ্রামের শান্তা আক্তার (২৪) এবং সাদিয়া আক্তার (১২)।

বিষয়টি নিশ্চিত করেছেন মাধবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ এইচএম ইশতিয়াক মামুন।

Advertisement

মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুর আহ্‌সান জানান, মৃত দুই নারীসহ তিনজন আত্মীয় বাড়িতে যাচ্ছিলেন। পথে বজ্রপাত হয়ে তারা গুরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, তাদের পরিবারকে সরকারি নিয়ম অনুযায়ী আর্থিক সহযোগিতা করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!