ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রেললাইন পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ে কিশোরের মৃত্যু

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ০৮:২৫, ২৯ সেপ্টেম্বর ২০২৩
রেললাইন পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ে কিশোরের মৃত্যু
ফাইল ফটো

চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে মেহেদী হাসান রিয়াদ নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় পূর্বাঞ্চল রেললাইনের মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের দক্ষিণ ওয়াহেদপুর এলাকায় এ ঘটনা ঘটেছে। মৃত মেহেদী ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এনামুল হকের ছেলে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় রেললাইন পার হতে গিয়ে চট্টগ্রাম থেকে ঢাকাগামী সোনার বাংলা ট্রেনে কাটা পড়েন মেহেদী। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে যান রেলওয়ে (জিআরপি) পুলিশ।

Advertisement

বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ে পুলিশ সীতাকুন্ড ফাঁড়ির ইনচার্জ আমজাদ হোসেন।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!