নিহত সফিউল বোদা পৌর এলাকার পশ্চিম সাতখামার গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নিজের ভ্যান নিয়ে মুনস্টার হোটেলের সামনে থেমে মহাসড়কে উঠছিলেন। এ সময় ঠাকুরগাঁও থেকে পঞ্চগড়গামী একটি দ্রুতগতির ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় পড়ে গিয়ে ঘটনাস্থলে মারা যান। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। তবে ঘটনার পর ঘাতক ট্রাকটি স্থানীয়দের সহায়তায় আটক করা হলেও চালক পালিয়ে যান।
.png)
বোদা থানার ওসি সুজয় কুমার রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় সড়ক দুর্ঘটনা আইনে মামলার প্রস্তুতি চলছে।