নিহত ব্যক্তির নাম আবদুর রহমান (৪০)। তিনি টৈটং ইউনিয়নের কেরনছড়ি এলাকার শাহ আলমের ছেলে। আবদুর রহমান বাকপ্রতিবন্ধী ছিলেন।
চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের টৈটং বনবিট কর্মকর্তা জমির উদ্দিন বলেন, আবদুর রহমান বাকপ্রতিবন্ধী হলেও লাকড়ি কুড়িয়ে জীবিকা নির্বাহ করতেন। প্রতিদিনের মতো তিনি বুধবার গহীন পাহাড়ে লাকড়ি কুড়াতে গেলে বন্যহাতির কবলে পড়েন। এ সময় বন্যহাতি আছাড় দিয়ে তাকে হত্যা করে।
.png)
বন কর্মকর্তা জমির উদ্দিন বলেন, বিকেল ৩টার দিকে আবদুর রহমানের লাশ উদ্ধার করা হয়েছে। পরে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।