অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি উত্তর-পশ্চিম রিজিয়নের অতিরিক্ত মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ মোরশেদ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সেক্টর কমান্ডার উপ-পরিচালক কর্নেল ইয়াছির জাহান হোসেন।
লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের আয়োজনে বিজিবি প্রশিক্ষণ মাঠে এ ধ্বংসকরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লালমনিরহাট ১৫ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ। এ সময় ফেনসিডিল, গাঁজাসহ ৪ কোটি ৪৭ লাখ ১৯ হাজার টাকার বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
.png)
এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বিজিবি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার দেশ ও জাতি গঠনে কাজ করছে। চোরাচালান রোধ, মাদককারবারীদের আটকসহ সীমান্তবাসীদের জন্য সচেতনতামূলক কার্যক্রম চালাচ্ছে।
এ অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তা, পুলিশ বিভাগের কর্মকর্তারা, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তাসহ অনেকে উপস্থিত ছিলেন।