ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

যশোরে মাদক মামলায় একজনের আমৃত্যুদণ্ড

যশোর প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪৫, ২৫ সেপ্টেম্বর ২০২৩
যশোরে মাদক মামলায় একজনের আমৃত্যুদণ্ড
ফাইল ফটো

যশোরে মাদক মামলায় শাহাজাহান আলী নামে একজনকে আমৃত্যু সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

সোমবার বিকেলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ তাজুল ইসলাম এ রায় দেন। সাজাপ্রাপ্ত আসামি শাহাজান আলী শার্শা উপজেলার শার্শা গ্রামের সুরুজ মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পিপি আসাদুজ্জামান জানান, ২০১৭ সালের ৩০ নভেম্বর বিকেলে শার্শার শ্যামলগাছী গ্রামে অভিযান চালিয়ে ফিলিংস্টেশনের সামনে থেকে শাহজান আলীকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে এক কেজি হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় ডিবির এসআই খাইরুল আলম আটক শাহজান আলীকে আসামি করে শার্শা থানা মামলা করেন।

Advertisement

এ মামলার তদন্ত শেষে ২০১৮ সালের ২২ জানুয়ারি  আদালতে চার্জশিট জমা দেন। আজ সাক্ষ্য প্রমাণ শেষে এ রায় দেন আদালত। তবে, আসামি জামিনে মুক্তি পেয়ে পলাতক রয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!