ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ট্রাক-বাইক সংঘর্ষে এক বন্ধু নিহত, আরেকজন হাসপাতালে

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ১৭:০১, ২৬ সেপ্টেম্বর ২০২৩
ট্রাক-বাইক সংঘর্ষে এক বন্ধু নিহত, আরেকজন হাসপাতালে
ছবি: ডেইলি বাংলাদেশ

চুয়াডাঙ্গার জীবননগরে মিনি ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাহফুজুর রহমান (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। আহত হয়েছে তার বন্ধু মাহমুদুল হাসান নয়ন (১৭)।

মঙ্গলবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায় সে। এর আগে সকালে জীবননগর উপজেলার উথলী গ্রামের মোল্লাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহফুজুর রহমান দর্শনা পৌর এলাকার রামনগর গ্রামের হাসিবুল ইসলামের ছেলে। আহত মাহমুদুল হাসান নয়ন একই গ্রামের জিনারুল ইসলামের ছেলে।

Advertisement

পুলিশ জানায়, সকাল ১০টার দিকে জীবননগর উপজেলার সন্তোষপুর এলাকা থেকে মোটরসাইকেলযোগে দর্শনার দিকে ফিরছিল মাহফুজুর রহমান ও তার বন্ধু মাহমুদুল হাসান নয়ন। তারা উথলী গ্রামের মোল্লাবাড়ি নামক এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হয় তারা।

স্থানীয়রা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে চিকিৎসক মাহফুজুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে নেয়ার পথে বিকেল ৩টার দিকে মারা যায় সে। আহত মাহমুদুল হাসান চিকিৎসাধীন রয়েছেন।

জীবননগর থানার ওসি এসএম জাবীদ হাসান জানান, দুর্ঘটনার পর পালিয়ে গেছেন ট্রাকের চালক ও সহকারী। জব্দ করা হয়েছে ট্রাকটিকে। এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!