ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চুয়াডাঙ্গায় সা‌ড়ে ২৩ কেজি রুপার গহনাসহ আটক ৩

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ২০:০৬, ২৩ সেপ্টেম্বর ২০২৩
চুয়াডাঙ্গায় সা‌ড়ে ২৩ কেজি রুপার গহনাসহ আটক ৩
সা‌ড়ে ২৩ কেজি রুপার গহনা- ছবি: ডেইলি বাংলাদেশ

চুয়াডাঙ্গার দর্শনা থানা এলাকা থে‌কে সা‌ড়ে ২৩ কে‌জি রুপার গহনাসহ ৩ চোরাকারবারিকে আটক ক‌রে‌ছে বি‌জি‌বি। শ‌নিবার দুপুর আড়াইটার দি‌কে নিজ বাড়ি থে‌কে তা‌দের‌ আটক ক‌রা হয়।

আটকরা হ‌লেন- দর্শনা থানার নাস্তিপুর গ্রামের হায়দার আলীর ছে‌লে ওয়া‌সিম বিশ্বাস, তার স্ত্রী রিমা খাতুন ও তার মা আরবী খাতুন।

চুয়াডাঙ্গা ৬ বিজিবির অধিনায়ক সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান জানান, দুপুরে ‌গোপন সংবা‌দের ভিত্তিতে দর্শনা থানার বারাদী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালান বি‌জি‌বি সদস্যরা। এ সময় সীমান্ত পিলার ৮০/৬-আর হতে আনুমানিক ২০০ মিটার বাংলাদেশের অভ্যন্তরে দর্শনা থানাধীন নাস্তিপুর গ্রামের ওয়াসিম বিশ্বাসের বসতবাড়িতে বিশেষ অভিযান পরিচালনা করেন তারা।

Advertisement

অভিযানে বাড়ির ড্রেসিং টেবিলের নিচে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় একটি গামছা দিয়ে বাঁধা পোটলা উদ্ধার করা হয়। পরে ঐ পোটলা থেকে ২৩ কেজি ৪৭০ গ্রাম (২০১২ ভরি) রুপার গহনা উদ্ধার করা হয়। যার আনুমা‌নিক বাজার মূল্য ৪০ লাখ ৫০ হাজার টাকা।

এ ঘটনায় নায়েব সুবেদার জাকির হোসেন বাদী হয়ে চোরাকারবারিদের বিরুদ্ধে দর্শনা থানায় মামলা করেছেন। রুপার গহনাগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা করার বিষয়‌টি প্র‌ক্রিয়াধীন র‌য়ে‌ছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!