ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

মিরপুরে ২২ কেজি গাঁজাসহ শালা-দুলাভাই গ্রেফতার

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ০৯:০৪, ২৩ সেপ্টেম্বর ২০২৩
মিরপুরে ২২ কেজি গাঁজাসহ শালা-দুলাভাই গ্রেফতার
ফাইল ফটো

রাজধানীর মিরপুর পশ্চিম কাজীপাড়া এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে শালা ও দুলাভাইসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে মিরপুর থানা পুলিশ।

শুক্রবার রাতে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেফতাররা হলেন- মো. সোহেল (২৯), মো. ময়নুল ওরফে ময়নাল (২৯) ও মো. বিকাশ হোসেন (১৯)। তাদের মধ্যে বিকাশ ও সোহেল সম্পর্কে শালা-দুলাভাই।

Advertisement

মোহাম্মদ মহসীন জানান, গ্রেফতার ৩ জন পেশাদার মাদক কারবারি। তারা কুষ্টিয়া জেলা থেকে গাঁজা ক্রয় করে ঢাকার বিভিন্ন স্থানে বিক্রি করতেন। গাঁজা বিক্রির জন্যই আলাদা বাসা ভাড়া করেন তারা। সোহেল অর্ডার নিতেন, আর বিকাশ তা ডেলিভারি দিতেন। গ্রেফতার এড়াতে এসব গাঁজা বিক্রির জন্য বিকাশ বিভিন্ন ধরনের ছদ্মবেশে চলাফেরা করতেন। কখনো তিনি স্কুলছাত্র সেজে ব্যাগে করে গাঁজা পৌঁছে দিতেন, কখনো প্রবাসী সেজে বড় ব্যাগে গাঁজা বহন করতেন। এছাড়া কখনো ভাঙারি বিক্রেতা সেজে ছোট ড্রামে করে গাঁজা পৌঁছে দিতেন।

তিনি বলেন, গোপন সংবাদে শুক্রবার সন্ধ্যায় পশ্চিম কাজীপাড়া কৃষিবিদ বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ২২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমএস
ট্যাগ: মাদক
লিংক সফলভাবে কপি হয়েছে!