ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফেনীতে গৃহবধূ হত্যা মামলায় শাশুড়ি গ্রেফতার

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ০৩:৪২, ২৬ সেপ্টেম্বর ২০২৩
ফেনীতে গৃহবধূ হত্যা মামলায় শাশুড়ি গ্রেফতার
ছবিতে সুলতানা আক্তার খুকুমনি

ফেনীতে বিয়ের তিন মাসের মাথায় স্বামী-শাশুড়ির নির্যাতনে সুলতানা আক্তার খুকুমনি নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

সোমবার এ ঘটনায় ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের জের কাছাড় থেকে ঐ গৃহবধূর শাশুড়ি আমেনা খাতুনকে গ্রেফতার করে পুলিশ। এর আগে, রোববার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় খুকুমনির মৃত্যু হয়। এ ঘটনায় ঐ গৃহবধূর মা জাহেদা বেগম বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

নিহত খুকুমনি ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের পদুয়া গ্রামের জাফর আহমেদের মেয়ে। তিন মাস আগে একই উপজেলার শর্শদি ইউনিয়নের জের কাছাড় গ্রামের আবুল কাশেমের ছেলে মোবারক হোসেনের সঙ্গে তার বিয়ে হয়। 

Advertisement

জানা যায়, বিয়ের পর থেকে খুকুমনিকে যৌতুকের জন্য চাপ দিতে থাকে শ্বশুরবাড়ির লোকজন। খুকুর পরিবার দাবিকৃত যৌতুকের টাকা দিতে না পারায় প্রায়ই তার উপর শারীরিক নির্যাতন করতেন স্বামী ও তার পরিবারের সদস্যরা। একপর্যায়ে খুকুমনি অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে ফেনী জেনারেল হাসপাতাল ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে খুকুমনি মারা যান। 

পুলিশ জানায়, এ ঘটনায় খুকুমনির মা জাহেদা বেগম বাদী হয়ে স্বামী মোবারক হোসেন, শাশুড়ি আমেনা খাতুন ও ননদ রুনা আক্তারের নামে ফেনী মডেল থানায় একটি মামলা দায়ের করেন। সোমবার পুলিশ শর্শদী ইউনিয়নের জের কাছাড় থেকে শাশুড়ি আমেনা খাতুনকে গ্রেফতার করে। 

মামলার তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক মো. শফিকুর রহমান জানান, গৃহবধূর মৃত্যুর ঘটনায় ফেনী মডেল থানায় তিনজনের নামে মামলা রেকর্ড করা হয়েছে। এজাহারভুক্ত আসামি আমেনা খাতুনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!