ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাদকসেবন অবস্থায় যুবক ধরা, ৬ মাসের জেল

বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৪৭, ২৫ সেপ্টেম্বর ২০২৩
মাদকসেবন অবস্থায় যুবক ধরা, ৬ মাসের জেল
ছবি: সংগৃহীত

বরিশালের আগৈলঝাড়ায় জাকির সরদার নামে মাদকসেবীকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

জাকির সরদার উপজেলার গৈলা ইউনিয়নের মুড়িহার গ্রামের সৈয়দ আলী সরদারের ছেলে।

জানা গেছে, একাধিক মাদক মামলার আসামি ও মাদক ব্যবসায়ী জাকির সরদারকে মাদকসেবন অবস্থায় সোমবার সকালে আটক করে বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত হোসেন ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

Advertisement

এ সময় উপস্থিত ছিলেন বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিদর্শক ফয়জুল ইসলাম হাওলাদার, ইউএনও অফিসের পেশকার ছিদ্দিকুর রহমান প্রমুখ।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!