ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রামেক হাসপাতালে ডেঙ্গুতে নারীর মৃত্যু

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২৪, ২১ সেপ্টেম্বর ২০২৩
রামেক হাসপাতালে ডেঙ্গুতে নারীর মৃত্যু
প্রতীকী ছবি

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও এক ডেঙ্গুরোগীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার ভোর ৫টার দিকে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ঐ০ রোগীর মৃত্যু হয়। মৃত নারীর নাম ফাহিমা বেগম (৪৭)। তিনি রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রামের বাসিন্দা।

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঐ নারী গত বুধবার ভর্তি হয়েছিলেন। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক ছিল। ভর্তির পরপরই আইসিইউতে নেয়া হয়। বৃহস্পতিবার ভোরে তিনি মারা যান।

Advertisement

এ নিয়ে রামেক হাসপাতালে ডেঙ্গুতে নয়জনের মৃত্যু হলো। এখন পর্যন্ত হাসপাতালে এক হাজার ৬৯৫ জন চিকিৎসা নিয়েছেন ও নিচ্ছেন। বর্তমানে ১৭৭ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন রয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!