মঙ্গলবার দুপুরে যশোর জেনারেল হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত জামাল হোসেন চৌগাছার চাঁদপাড়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে।
বুধবার দুপুরে এ তথ্য প্রকাশ করে যশোর সিভিল সার্জন অফিসের মিডিয়া সেল।
.png)
সিভিল সার্জন ডা. বিপ্লব কান্তি বিশ্বাস জানান, জেলায় বর্তমানে ১৩৮ জন ডেঙ্গুরোগী চিকিৎসা নিচ্ছেন। এরমধ্যে ৭২ জন ভর্তি যশোর জেনারেল হাসপাতালে। গত ২৪ ঘণ্টায় জামাল হোসেন নামে এক রোগীর মৃত্যু হয়েছে। গত ১৬ সেপ্টেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর তার শরীরে ডেঙ্গু ভাইরাস ধরা পড়ে। ১৮ সেপ্টেম্বর বিকেলে তাকে ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।