জানা যায়, বুধবার রাত ১১ টার দিকে উপজেলার বাট্টাজোড় ইউপির আকন্দপাড়া গ্রামের স্থানীয় পুকুর থেকে তার লাশ উদ্ধার করে স্বজনরা। বিষয়টি পুলিশকে অবগত না করে লাশ দাফনের চেষ্টা করেন পরিবারের লোকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল রিপোর্ট করে।
বাট্টাজোড় ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান জুয়েল তালুকদার জানান, গৃহবধূ গোলাপফুল বেগম শারীরিকভাবে প্যারালাইজড রোগে আক্রান্ত ছিলেন। তিনি স্বাভাবিকভাবে চলা ফেরা করতে পারতেন না। তিনি পানিতে ডুবেই মারা গেছেন।
.png)
বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা জানান, লাশের সুরতহাল হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান।