মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম চিয়াখানা থেকে রয়েল বেঙ্গল টাইগার দুইটি রংপুর চিড়িয়াখানায় নিয়ে আসা হয়।
রংপুর চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর আমবার আলী তালুকদার জানান, চট্টগ্রাম চিড়িয়াখানা থেকে দুইটি বাঘ রংপুর চিড়িয়াখানায় এসে পৌঁছেছে। রয়েল বেঙ্গল টাইগার দুইটির বয়স আড়াই থেকে তিন বছর। এদের নাম এখনো রাখা হয়নি।
.png)
তিনি বলেন, ২০২২ সালের ৪ ফেব্রুয়ারি রাতে রংপুর চিড়িয়াখানার একমাত্র বাঘিনী ‘শাওন’ মারা যায়। ২০১০ সালে রংপুর চিড়িয়াখানায় শাওনকে আনা হয়েছিল। শাওনের জন্ম হয়েছিল ২০০৩ সালের ৩০ জুন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ১৮ বছর সাত মাস।
চিড়িয়াখানার ইজারাদার হযরত আলী জানান, দীর্ঘদিন বাঘ শূন্য ছিল চিড়িয়াখানা। দর্শনার্থীরা এসে বাঘের দেখা না পেয়ে হতাশ হয়ে ফিরে যেতেন। এখন বাঘ আসায় দর্শনার্থী বাড়বে বলে আশা করছি।
রংপুর নগরীর হনুমানতলায় ১৯৮৯ সালে ২২ একর জমির উপর রংপুর চিড়িয়াখানাটি গড়ে ওঠে। এটি দর্শনার্থীদের জন্য ১৯৯২ সালে খুলে দেওয়া হয়।