বাঘ পরিবারের ঘুমের এ দৃশ্য ধারণ করে শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ছাড়েন ভারতীয় বন বিভাগের (আইএফএস) এক কর্মকর্তা, যা এরই মধ্যে দেখেছেন হাজার হাজার দর্শক।
সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, ভাইরাল হওয়া ভিডিওটি ভারতের কোন জায়গায় কবে ধারণ করা হয়েছে, তা জানা যায়নি। এটি শুরুতে শেয়ার করেন আইএফএস কর্মকর্তা সুশান্ত নন্দা। পরে আরেক আইএফএস কর্মকর্তা রমেশ পান্ডে শেয়ার করার পর এটি ভাইরাল হয়।
.png)
ভিডিওটি এক্সে পোস্ট করে ক্যাপশনে রমেশ লিখেন, এটা ঘুমের সময়। বাঘিনীর জন্য শাবকদের লালনপালন কঠিন কাজ। সে (বাঘিনী) গোপনে বাচ্চাদের যত্ন নেয় এবং তাদের টিকে থাকা ও শিকারের কৌশল শেখায়।
ভিডিওটি দেখে এক্সে অনেকেই ইতিবাচক মন্তব্য করেছেন। পাশাপাশি এটি শেয়ার করায় বন কর্মকর্তাকে ধন্যবাদ জানিয়েছেন তারা।