মঙ্গলবার ভোরে চৌমুহনী পৌর এলাকার ডিবি রোডের মিয়ামী আবাসিক হোটেলের সামনের সড়ক থেকে তাদের গ্রেফতার করে। এ সময় পুলিশ একটি দেশীয় তৈরি এলজি এবং এক রাউন্ড কার্তুজ উদ্ধার করে।
গ্রেফতারকৃতরা হলেন- মো.আজিম (২১) উপজেলার চৌমুহনী পৌরসভার কিসমত করিমপুর এলাকার সওদাগর বাড়ির বেল্লাল হোসেনের ছেলে এবং নাটেশ্বর ইউনিয়নের নাটেশ্বর গ্রামের ফরাজী বাড়ির মো.আবু তাহেরের ছেলে মো. হাসান (২১)।
.png)
নোয়াখালীর পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্রসহ দুইজনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।