ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নোয়াখালীতে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ১

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ২২:১০, ৯ মে ২০২৩
নোয়াখালীতে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ১
গ্রেফতারকৃত শফিকুল ইসলাম- ছবি: ডেইলি বাংলাদেশ

নোয়াখালীর চাটখিল উপজেলায় আগ্নেয়াস্ত্রসহ শফিকুল ইসলাম নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার থেকে একটি একনলা বন্দুক ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার পরকোট ইউনিয়নের বাইশসিন্দুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শফিকুল ইসলাম চাটখিল উপজেলার দক্ষিণ বদলকোট গ্রামের সেকান্দার মিয়ার ছেলে।

চাটখিল থানার ওসি মো. গিয়াস উদ্দিন জানান, এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!