মঙ্গলবার ভোরে বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশ এবং মোংলা থানা পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। আটককৃতরা হলেন- মো. ফজলু শেখ, মজনু শেখ, শাহাদাৎ মোড়ল এবং ফয়সাল শেখ। তাদের বাড়ি বাগেরহাটের রামপাল উপজেলার বিভিন্ন গ্রামে।
বাগেরহাটের পুলিশ সুপার কে এম আরিফুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের শ্যালা নদীতে অভিযান চালানো হয়। এ সময় শ্যালা নদী সংলগ্ন সূর্যমুখী খাল থেকে কাঠের নৌকা এবং অস্ত্রসহ চার বনদস্যুকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
.png)