ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নোয়াখালীতে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ৫

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫৫, ২১ ফেব্রুয়ারি ২০২৩
নোয়াখালীতে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ৫
ছবি: ডেইলি বাংলাদেশ

নোয়াখালীতে পৃথক অভিযানে আগ্নেয়াস্ত্রসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে চার ডাকাত এবং এক শীর্ষ সন্ত্রাসী রয়েছে। এ সময় একটি একনলা বন্দুক, দুইটি দেশীয় তৈরি পাইপগান, দুইটি কার্তুজ, একটি পাইপরেঞ্জ, এলজি, ছুরি, রামদা এবং প্রাইভেটকার উদ্ধার করা হয়।

মঙ্গলবার দুপুরে তাদের নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, সোমবার রাতে বেগমগঞ্জ উপজেলার আমানউল্যাহপুর ইউনিয়নের গোবিন্দেরখিল গ্রামে অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী রোবেলকে দুইটি আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করে পুলিশ। একই রাতে সদর উপজেলার সুধারাম থানাধীন চুল্লার দোকান এলাকায় অভিযান চালিয়ে চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- বেগমগঞ্জ উপজেলার কোয়ারিয় এলাকার ছফর আলী হাজী বাড়ির আব্দুল মান্নান আজিজের ছেলে শীর্ষ সন্ত্রাসী রোবেল হোসেন রবিন এবং আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য কুমিল্লার দেবিদ্বার উপজেলার ধামতি (দোয়াড়িয়া) গ্রামের মোশারফের ছেলে মো. মানিক, চান্দিনা থানার বাতাঘাসি দক্ষিণ পাড়া এলাকার মো. ইউনুছের ছেলে মো. ইসমাইল, দাউদকান্দি থানার বেকিনগর গ্রামের মো. বেলালের ছেলে মো. রুবেল এবং মারুকা গ্রামের জজ মিয়ার ছেলে মো. নাজমুল।

Advertisement

নোয়াখালীর পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম জানান, অস্ত্র মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী রোবেলকে একটি একনলা বন্দুক, একটি পাইপগান, এক রাউন্ড কার্তুজসহ গ্রেফতার করা হয়। এছাড়া গোপন সংবাদের ভিত্তিতে আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে আগ্নেয়াস্ত্র, একটি প্রাইভেটকার এবং দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করা হয়। আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!