ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সোনাইমুড়ীতে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ৩

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫৩, ১৯ ফেব্রুয়ারি ২০২৩
সোনাইমুড়ীতে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ৩
ছবি: ডেইলি বাংলাদেশ

নোয়াখালীর সোনাইমুড়ীতে অভিযান চালিয়ে তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা, একটি পাইপগান, এক রাউন্ড বন্দুকের গুলি, একটি চাকু ও একটি মোবাইল জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, বেগমগঞ্জ উপজেলার বারইচতল গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে কামরুল হাসান রনি (২২), নরোত্তমপুর গ্রামের আলাউদ্দিনের ছেলে মেহেরাজ হোসেন সাগর (২১) ও নাজিরপুর এলাকার সাহিদুল ইসলামের ছেলে নাজমুল ইসলাম মিজু (১৮)।

রোববার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে আসামিদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে, শনিবার দিবাগত রাতে উপজেলার বজরা ইউনিয়নের কুমিল্লা-নোয়াখালীর মহাসড়কে রসুলপুর গ্রামের ভাবনা পুকুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

Advertisement

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ। অভিযানকালে কুমিল্লা-নোয়াখালী মহাসড়কের রসুলপুর গ্রামের ভাবনা পুকুর মোড় এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ১০ থেকে ১২ জন অস্ত্রধারী জড়ো হয়ে সন্ত্রাসী কার্যক্রম চালানোর প্রস্তুতি নেয়। এ সময় তিনজনকে গ্রেফতার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকিরা পালিয়ে যান। পরে তিন ব্যক্তির কাছ থেকে অস্ত্র, গুলি ও সিএনজি জব্দ করা হয়।

সোনাইমুড়ী থানার ওসি জিয়াউল হক বলেন, আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। ওই তাদের গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।  

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: নোয়াখালী
লিংক সফলভাবে কপি হয়েছে!