ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চুরি করতে গিয়ে যুবককে ছুরিকাঘাত, অতঃপর...

নোয়াখালী প্রতিনিধি 
প্রকাশিত: ১৫:২৪, ১৯ সেপ্টেম্বর ২০২৩
চুরি করতে গিয়ে যুবককে ছুরিকাঘাত, অতঃপর...
সেনবাগ থানা- ফাইল ফটো

নোয়াখালীর সেনবাগে চোরের ছুরিকাঘাতে এক যুবক গুরুত্বর আহত হয়েছেন। পরে এলাকাবাসী চোরকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন।

মঙ্গলবার ভোর সেনবাগ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মোহাম্মদপুর গ্রামে এ ঘটনা ঘটে।  

আহত জাহের হোসেন (২৮) সেনবাগ উপজেলার দক্ষিণ মোহাম্মদপুর গ্রামের বদিউল আলমের ছেলে। অপরদিকে, আটককৃত চোরের নাম মো. ফারুক। তিনি বেগমগঞ্জ উপজেলার মিয়ারপুর গ্রামের ভোলা মিয়ার ছেলে। 

Advertisement

জানা যায়, মঙ্গলবার ভোরে জাকের হোসেনের ঘরে চুরি করতে ঢোকেন ফারুক। চোর ঘরে প্রবেশ করলে তার আওয়াজ শুনে জাকের হোসেন ঘুম থেকে উঠে পড়েন। এরপর চোরকে ধরতে গেলে তার হাতে থাকা ছুরি দিয়ে জাকের হোসেনকে গুরুতর জখম করেন। পরবর্তীতে জাকেরের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে চোরকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন।

সেনবাগ থানার ওসি মো. নাজিম উদ্দিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, চোর এবং বাড়ির মালিক দু’জনই ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!