শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফএম শামীম আহাম্মদ। এর আগে, বৃহস্পতিবার রাত ১টার দিকে হাসপাতালের ১৪ নম্বর ওয়ার্ডে ঐ রোগীর মৃত্যু হয়।
মৃত ব্যক্তির নাম মো. মকবুল (৭৫)। তিনি ঝিনাইদহ জেলার বাসিন্দা। গত ১১ সেপ্টেম্বরে তিনি জ্বর নিয়ে ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন।
.png)
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফএম শামীম আহাম্মদ জানান, ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এক জনের মৃত্যুসহ ৩৩ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে ১৪৬ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন রয়েছেন।