ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভেড়ামারায় চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার ৩

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশিত: ১২:৫৭, ১৪ সেপ্টেম্বর ২০২৩
ভেড়ামারায় চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার ৩
গ্রেফতারকৃতরা

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় অভিযান চালিয়ে চোরাই মোটরসাইকেলসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার বিকেলে উপজেলার ধরমপুর ইউনিয়নের সাতবাড়ি উত্তর ভবানিপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- নাটোরের লালপুর উপজেলার আলাল সরদারের ছেলে সুমন আলী, জেলা নাটোর, পাবনার ঈশ্বরদী উপজেলার হাফিজ শেখের ছেলে মোহাম্মদ আজিজুল শেখ এবং একই উপজেলার ইয়ামিনের ছেলে আহসান হাবিব ইমন।

Advertisement

ভেড়ামারা থানার ওসি জহুরুল ইসলাম জহির জানান, ধরমপুর ইউনিয়নের সাতবাড়ি উত্তর ভবানিপুর এলাকায় একটি মোটরসাইকেল চুরি হয়। বুধবার বিকেলে অভিযান চালিয়ে মোটরসাইকেলটি উদ্ধার করে পুলিশ। একইসঙ্গে তিনজনকে গ্রেফতার করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!