বুধবার কোস্টগার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. মুনতাসির ইবনে মহসীন এ তথ্য জানান।
তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই অদ্যবধি বাংলাদেশ কোস্টগার্ড উপকূল ও চরাঞ্চলের মানুষের বিভিন্ন প্রয়োজনে এগিয়ে এসেছে। উপকূল ও চরাঞ্চলের কর্মহীন ও দুস্থ মানুষের প্রয়োজনের তুলনায় চিকিৎসাসেবা খুবই অপ্রতুল। তাই সুবিধাবঞ্চিত মানুষের সেবায় সবসময় এগিয়ে এসেছে বাংলাদেশ কোস্টগার্ড।
.png)
এরই ধারাবাহিকতায় বুধবার সকাল থেকে বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোন সাতক্ষীরা জেলার শ্যামনগর থানাধীন কৈখালী, টেংরাখালী, ভেটখালী ও তৎসংলগ্ন এলাকায় মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করে দুই শতাধিক অসহায়, গরিব, দুস্থ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ সামগ্রী প্রদান করা হয়।
এতে মেডিকেল অফিসার সার্জন লেফটেন্যান্ট কমান্ডার আরবা মো. শাওন মোরসালিন এলমান, এএমসি উপস্থিত ছিলেন। এছাড়াও উক্ত ক্যাম্পেইনে কন্টিনজেন্ট কমান্ডার কৈখালী ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এর আগে, সাতক্ষীরা জেলার শ্যামনগর থানাধীন কৈখালী, টেংরাখালী, ভেটখালী ও তৎসংলগ্ন এলাকা সমূহে কোস্টগার্ড পশ্চিম জোনের অধিনস্থ বিসিজি স্টেশন কৈখালী স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এম মেহেদী হাসান (এসডি),(কম), বিএন উপকূলীয় ও তৎসংলগ্ন অঞ্চলে অবৈধ মৎস্য আহরণ, মাদক ও মানবপাচার রোধ, অবৈধ জালের ব্যবহার, বনজ সম্পদ রক্ষা, নৌযান ও নৌপথে জানমালের নিরাপত্তা বিষয়ে স্থানীয় জেলে, মাঝি ও পেশাজীবীদের সচেতনতা বৃদ্ধিতে বক্তব্য প্রদান করেন।