সোমবার দুপুরে কালীগঞ্জ পৌর এলাকার মূলগাঁও দারুল উলুম দাখিল মাদরাসা সংলগ্ন পুকুরে এ ঘটনা ঘটে। মৃত শিশু ইফরান নরসিংদীর জেলার মাধবদী থানার সেকেরচর এলাকার খালপাড় গ্রামের মোনের মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ওসি মো. ফায়েজুর রহমান। তিনি জানান, গত ৭ সেপ্টেম্বর কালীগঞ্জ উপজেলার মূলগাঁও এলাকায় নানাবাড়ি বেড়াতে আসে ইফরান। সোমবার দুপুরে চার থেকে পাঁচজন শিশুর সঙ্গে নানাবাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যায় ইফরান। এ সময় সাঁতার না জানায় সে পুকুরের পানিতে ডুবে যায়। এতে তার সঙ্গে থাকা অন্য শিশুরা চিৎকার শুরু করে। পরে স্থানীয়রা ইফরানকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
.png)