বুধবার সকালে সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী সীমান্তের সরদার পাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- সদর উপজেলার বৈকারী গ্রামের বাবর আলীর ছেলে মো. তুহিন (২০) এবং জাহাঙ্গীর হোসেনের ছেলে মো. সজীব হোসেন (২২)।
বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক জানান, সোনা পাচারের গোপন তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী সরদার পাড়া এলাকায় অবস্থায় নেয় বিজিবির একটি দল। সকাল ৭টার দিকে ঐ এলাকা দিয়ে যাওয়ার সময় তুহিন ও সজীবকে দুইটি মোটরসাইকেলসহ আটক করা হয়। পরে তাদের মোটরসাইকেল তল্লাশি করে ৩১টি সোনার বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সোনার ওজন সাত কেজি ৩৫৮ গ্রাম ৭০০ মিলিগ্রাম। এর মূল্য ছয় কোটি ৩০ লাখ ৮৬ হাজার ৪৭৮ টাকা।
.png)
তিনি আরো জানান, আটককৃতদের সদর থানায় সোপর্দ এবং সোনার বারগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়া হবে।