ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

অর্ধকোটি টাকার সোনাসহ যুবক গ্রেফতার

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫৮, ২৬ আগস্ট ২০২৩
অর্ধকোটি টাকার সোনাসহ যুবক গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

সাতক্ষীরায় ৬টি সোনার বারসহ ফারুক হোসেন নামে এক যুবককে গ্রেফতার করেছে বিজিবি। যার বর্তমান বাজার মূল্য ৫৭ লাখ ৭৩ হাজার ৭৪৩ টাকা।

শনিবার জেলার কলারোয়া উপজেলার কাকডাঙ্গা এলাকার বটগাছতলা পাকা রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ফারুক হোসেন উপজেলার কেড়াগাছি গ্রামের বাসিন্দা।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন হেড কোয়াটারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার সকালে বিজিবি জানতে পারে, কলারোয়া উপজেলার কাকডাঙ্গা বিওপির এলাকাধীন বটগাছতলা পাকা রাস্তা এলাকার সীমান্ত দিয়ে সোনার পাচার হবে।

Advertisement

উক্ত তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হকের নির্দেশনায় কাকডাঙ্গা বিওপির নায়েব সুবেদার আবু তাহের পাটোয়ারীর নেতৃত্বে বিজিবির একটি আভিযানিক দল ঐ এলাকায় কৌশলে অবস্থান নেয়। দুপুর ১২টার দিকে ঐ এলাকা দিয়ে ভ্যানযোগে ফারুক হোসেনকে আসতে দেখলে তাকে আটক করা হয়। পরে ঐ ভ্যানগাড়ি তল্লাশি করে ৬টি সোনার বার উদ্ধার করে বিজিবি। যার ওজন ৭০১ গ্রাম ৫১০ মিলিগ্রাম।

আটক আসামিকে গ্রেফতার দেখিয়ে কলারোয়া থানায় সোপর্দ ও সোনার বারগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: সাতক্ষীরা
লিংক সফলভাবে কপি হয়েছে!