ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্ব, কিশোরের গলায় ছুরিকাঘাত

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১:২৯, ৫ সেপ্টেম্বর ২০২৩
ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্ব, কিশোরের গলায় ছুরিকাঘাত
শিবচর থানা- ফাইল ফটো

মাদারীপুরের শিবচর উপজেলায় ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে সিয়াম নামে এক কিশোরকে ছুরিকাঘাত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার দুপুরে শিবচর উপজেলার পৌর এলাকার নন্দ কুমার ইনস্টিটিউশন বিদ্যালয় সংলগ্ন মাঠে এ ঘটনা ঘটে। আহত সিয়াম শিবচর পৌরসভার ৬নং ওয়ার্ডের তোফাজ্জেল রাড়ীর ছেলে এবং নন্দ কুমার ইনস্টিটিউশনের নবম শ্রেণির ছাত্র। গুরুতর আহতাবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা যায়, কয়েকদিন আগে ফুটবল খেলা নিয়ে বাগ্‌বিতণ্ডা হয় স্থানীয় দুই দল কিশোরদের মধ্যে। এর জেরে মঙ্গলবার দুপুরে নন্দ কুমার ইনস্টিটিউশন মাঠে খেলা শেষে আবারো তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় সিয়ামের গলায় ছুরি দিয়ে আঘাত করলে সে গুরুতর আহত হয়। এছাড়া আহত হয় আরো তিন থেকে চারজন। তাদের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সিয়ামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

Advertisement

শিবচর থানার ওসি মো. আনোয়ার হোসেন জানান, দুইপক্ষের মধ্যে মারামারির ঘটনায় এক কিশোরের গলায় ছুরি দিয়ে আঘাত করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।
 

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!