এর আগে সোমবার সকালে পূর্ব রঘুনাথপুর ঢালীরঘাট এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার খবর শুনে চাঁদপুর সদর মডেল থানার ওসি শেখ মুহসীন আলমের নির্দেশে এসআই সামাদ ঘটনাস্থল থেকে ভেকুটি জব্দ করে থানায় নিয়ে আসেন।
আহত পাখি বেগম ঢালীরঘাট এলাকার আলাউদ্দিনের স্ত্রী। ভেকু দিয়ে পাখি বেগমের পা থেকে বুক পর্যন্ত বিভিন্ন স্থানে থেঁতলানো ও হাড় ভেঙে দেওয়া হয়। তার মেয়ে প্রতিবন্ধী মাহি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছে। বর্তমানে পাখি বেগম ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
.png)
মামলার এজাহার সূত্রে জানা যায়, নিজেদের বাড়ির কাছে লাগানো পেঁপে গাছ কেটে ফেললে পাখি বেগম তা জিজ্ঞাস করায় পার্শ্ববর্তী বালু ব্যবসায়ী ছোটন বেপারী ক্ষিপ্ত হয়ে আলাউদ্দিনের স্ত্রী ও শাশুড়ি নাছিমা বেগমকে কিলঘুষি মেরে গুরুতর আহত করেন। পরে বালু মহলে থাকা ভেকু দিয়ে বসতঘরের পেছনে স্ত্রী ও প্রতিবন্ধী মেয়েকে হত্যার উদ্দেশ্যে চাপা দেন।
চাঁদপুর সদর মডেল থানার ওসি শেখ মুহসীন আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ভেকুটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।