মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ফকিরহাট উপজেলার ডহাজারী গ্রামে এ ঘটনা ঘটে। মৃত অঙ্কিতা দাস একই গ্রামের পলাশ দাসের মেয়ে।
জেলা পুলিশের মিডিয়া সেলের পরিদর্শক মো. বাবুল আক্তার জানান, দুপুর সড়ে ১২টার দিকে অঙ্কিতা দাস মায়ের সঙ্গে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। এ সময় অঙ্কিতা মায়ের সামনেই পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। পরে তার মায়ের চিৎকারে আশপাশের লোকজন এসে পুকুরে খোঁজাখুঁজি শুরু করেন। প্রায় আধা ঘণ্টা পর অঙ্কিতা দাসকে মৃত অবস্থায় পুকুর থেকে উদ্ধার করা হয়।
.png)