ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সবাই কাজে ব্যস্ত, পুকুরে ডুবে মরলো ফয়জুল্লাহ

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩১, ৫ সেপ্টেম্বর ২০২৩
সবাই কাজে ব্যস্ত, পুকুরে ডুবে মরলো ফয়জুল্লাহ
ফাইল ফটো

সাতক্ষীরার শ্যামনগরে পুকুরে ডুবে ফয়জুল্লাহ নামে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে পৌরসভার সোয়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। সে ঐ এলাকার রেজাউল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, শিশু ফয়জুল্লাহ বাড়ির উঠানে খেলা করছিল। তার মা রান্না ও বাবা পার্শ্ববর্তী মাছের ঘেরে মাছ ধরছিলেন। দাদা বাড়ির আঙিনায় বেড়া দেওয়ার কাজে ব্যস্ত ছিলেন। এমন সময় সবার অগোচরে সে বাড়ির পেছনের পুকুরে পড়ে যায়।

একপর্যায়ে ছেলেকে বাড়ির উঠানে দেখতে না পেয়ে খুঁজতে শুরু করেন তার মা। পরে শিশুটিকে তারা পুকুরে ভাসতে দেখেন। এরপর তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসক ডা. মিলন হোসেন বলেন, হাসপাতালে নেয়ার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: সাতক্ষীরা
লিংক সফলভাবে কপি হয়েছে!