ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাজবাড়ীতে খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্য মেশানোয় জরিমানা

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ২০:০৬, ৪ সেপ্টেম্বর ২০২৩
রাজবাড়ীতে খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্য মেশানোয় জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ

রাজবাড়ী সদর উপজেলার বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। সোমবার বিকেলে এ অভিযান পরিচালনা করে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। 

অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান। রাজবাড়ী সদর থানা পুলিশ, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক ও জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি অভিযানে সহযোগিতা করে।

অভিযানে খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্য মিশ্রণ ও অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য উৎপাদন ও সংরক্ষণ করার অপরাধে ভান্ডারিয়া বাজারের রাজমার্ট ফুডকে ১৫ হাজার টাকা ও অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য উৎপাদন ও সংরক্ষণ করার অপরাধে আলীপুর বাজারের আল্লাহর দান বেকারিকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

Advertisement

বিষয়টি নিশ্চিত করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান বলেন, অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানকে ১৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে বাজারের আরও কিছু প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!