সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত কালকিনি উপজেলার আলিনগর ইউনিয়নের ফাসিয়াতলা এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মাদারীপুর সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়।
জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কালকিনি উপজেলার আলিনগর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যানের সঙ্গে পরাজিত এক চেয়ারম্যান প্রার্থীর বিরোধ চলে আসছিল। এরই জেরে সোমবার সকালে ফাসিয়াতলা এলাকায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দুইপক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হন। এ সময় বেশ কয়েকটি দোকাটপাট ভাংচুর ও লুটপাটের অভিযোগ ওঠে। কয়েকটি হাতবোমা বিস্ফোরণের ঘটনাও ঘটে। এতে আহত হন উভয়পক্ষের অন্তত ২৫ জন। আহতদের মাদারীপুর সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
.png)
কালকিনি থানার ওসি মো. নাজমুল হোসেন জানান, আলিনগর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান এবং পরাজিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ঐ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।